Tuesday, January 20, 2015

পরিনতি





এমন কতগুলো জিনিষ ছিল যেগুলোর উদ্যেশ্য না থাকলেও মুল্য ছিল। এর মধ্যে একটি হল সাতলাকি পাড়াতে ঘুরতে যাওয়া। ২০০৬ থেকে এখন পর্যন্ত যখনই সময় পেয়েছি-বলতে গেলে, যখনই আগরতলা এসেছি-কোন না কোন অজুহাতে, ঐ পাড়াতে গেছি। কোনোদিন আশাপ্রদ কিছু কখনই ঘটেনি-তবুও একটা আনন্দ ছিল, একটা ভাললাগা ছিল। এমাসের পর থেকে এটা একান্তই অর্থহীন হয়ে যাবে।

ফেসবুকে যখনই আসতাম, বেশিরভাগ দিনই ঐ প্রোফাইল টা অবশ্যই ভিসিট করতাম। কোন উদ্যেশ্য না থাকলেও একটা ভাললাগা অবশ্যই ছিল। এমাসের পর থেকে এটাও অর্থহীন হয়ে যাবে। 
যখনই পুরনো কলেজ বন্ধুদের সঙ্গে দেখা হত আড্ডার একটা মূল অংশই ছিল ঐ একটা মানুষকে নিয়ে। কি করেছি, আরও কি করতে হবে-পেতাম অনেক উপদেশ, আশা, হত অনেক গভেষনা-ঐ একটা মানুষকে নিয়েই। এমাসেরর পর থেকে তাও অর্থহীন হয়ে যাবে।

এনৌকায় পা দিয়ে অনেক কিছু শেখা গেছে, হয়ত সফল মাঝি হতে পারিনি, কিন্তু নাবিক হওয়ার অভিজ্ঞতা হয়েছে। আরও অনেক কিছু শিখতে যে হবে সে তৃষ্ণাটা পেয়েছি-কবিতায় কলম ধরা শিখেছি,নবেলে চোখ রেখেছি, ট্রেডমেলে দৌড়েছি, গাড়ির স্টিয়ারিং ধরা শিখেছি, মন্দিরে মাথা ঠেকেছি, পশুপাখির অঙ্গভঙ্গি শেখার চেষ্টা করেছি, নিজপায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি, নদীর ভয়ংকর ঢেউগুলোর সামনা করেছি-অনেক প্রতিকুলতার মধ্যেও নৌকা চালানোর চেষ্টা করেছি, কিন্তু পছন্দের মাঝি হতে পারিনি। অভিজ্ঞতাগুলকে কাজে লাগিয়ে, আরও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে একদিন সফল মাঝি হওয়ার চেষ্টা করব নিশ্চয়ই। কিন্তু..., আজকাল যেখানে দক্ষ মাঝির অভাব নেই, আমার মত অদক্ষ নাবিককে কে আশ্রয় দেবে...! :(



No comments:

Post a Comment

https://www.facebook.com/reel/1409311600270154