এমন কি হতে পারে না
যে সবসময় আমরা পাশাপাশি বন্ধু হয়ে থাকব-সারাজীবন? আমি প্রতশ্রুতি দিচ্ছি
যে আমি তোমার জন্য নব্বই শতাংশ সময় রান্না করব, বাকি সময় দুজনে মিলে রান্না
করব।
আমি সারা জীবন সৎ থাকব। আমি সারা জীবন তোমার কাছে বিশ্বস্থ থাকব। আমি তোমাকে অন্ধভাবে বিশ্বাস করব সারাজীবন।
আমাদের একটা সাধারন বাড়ি থাকবে। এখানে আতিশয্য কিছু থাকবে না কিন্তু সব সময় খুশি আর আনন্দ থাকবে।
তুমি যদি কখনো রাগ কর আমি তোমাকে উষ্ণভাবে জড়িয়ে ধরব। আমি যদি কখনো রাগ করি তুমি শুধু তোমার গলার স্বর দ্বিগুন করবে, আমি শান্ত হয়ে যাব।
যদি কখনও মন খারাপ হয় আমি তোমার পাশে বসে তোমার সব কথা শুনব যতক্ষণ না তোমার দুঃখ হারিয়ে যায়। আমার যদি কখনো মন খারাপ হয় তুমি শুধু হাসি দিয়ে আমাকে চা খাওয়াবে-আমি তৎক্ষনাৎ খুশী হয়ে যাব।
আমরা কখনো খুব ধনী হওয়ার চেষ্টা করব না, আমরা সুখী থাকার চেষ্টা করব। আমাদের সাফল্য বড় অট্টালিকা দিয়ে মাপা হবে না, মাপা হবে আমাদের ছেলেমেয়েদের গুন দিয়ে। তুমি আমার পাশে থাকলে পৃথিবীর সব প্রতিকূলতা আমরা জয় করতে পারব।
তোমার মধ্যে আমি হারিয়ে যেতে চাই। তোমার সঙ্গে পথ চলতে চাই।
কখনো ভাল কি বাসবে আমায়?
No comments:
Post a Comment