Thursday, April 23, 2015

একসঙ্গে থাকাই হয়ত ভালবাসা



মার মনে হয় ভালবাসার একটা প্রাথমিক শর্ত হচ্ছে পাশাপাশি থাকা। স্কুল, কলেজে সবচেয়ে অনুকূল পরিবেশ থাকে যখন প্রত্যেকদিন দেখা হয়, প্রত্যেকদিন কথাবলার সুযোগ হ্য়-একটা পরিতৃপ্ততা পাওয়া যায়। বিয়ের পরেও অনেকটা হয়ত এমনই-একসঙ্গে থাকা হয়-ভালবাসার অনুকূল পরিবেশ থাকে-ভালবাসা হয়েই যায়। চাকরীর ক্ষেত্রেও একসঙ্গে যারা থাকে এমন সম্ভাবনা থাকে।
কোন না কোনভাবে পাশাপাশি থাকাটা ভালবাসার ক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ। পাশাপাশি না থাকলে হয়ত সেই অনুপ্রেরনা, টান অথবা ইন্ধন টা ঠিক পাওয়া যায়না। যখন পাশাপাশি ছিলাম তখন ত ভালবাসার সুযোগ হয়নি, এখন যখন সত্যিই প্রেমে পড়লাম পাশাপাশি থাকার কোন অবস্থাই নেই। প্রতিকূলতার মধ্যে পথ চলাই যেন আমার কাজ সবসময়! কিন্তু এই ক্ষেত্রটা আমি বরাবরই পরিত্যক্ততার দিকটাই দেখেছি। যতবারই কাওকে পছন্দ করেছি, ততবারই সমপরিমান কষ্ট পেয়েছি। এখন তো পছন্দ করতেও ভয় হয় কারন এর পরিণামটা অনেকটাই জানা-আমাকে একদিন কষ্ট পেতে হবে।
যদি এমন হত একটা কমন জায়গা থাকত-যেখানে মাঝে মধ্যে অন্তত দেখা হত-তাহলে অপরিতৃপ্ততার একটু অবসান হত। ভালবাসা হোক বা নাই হোক-অন্তত কিছু স্মৃতি ত থাকত, একে অন্যকে অন্তত আরেকটু জানা ত যেত। দূর থেকে তীর্থের কাকের মত আর বসে থাকতে তো আর হতনা। ঐ একজনকে লক্ষ্য করে কাজকর্মের আরও উৎকৃষ্টতা ত নিশ্চয়ই আসত। মাঝে মধ্যে ক্যান্টিনে যাওয়া যেত, কলেজের গার্ডেনের সামনের বেঞ্চটাতে বসা ত যেত হয়ত কোনোদিন একবার।
আবার এও মনে হয় এমন তো আগে অনেকই হয়েছে-ভালবাসার সব পরিবেশই ছিল কিন্তু ভালবাসার চারাগাছটিই ত কোনোদিন জন্মায় নি- এটা ত অনেক বড় আক্ষেপের। প্রতিকূল পরিবেশের মধ্যেও যদি কোনোদিন চারাগাছটি জন্ম নেয়, বড় হয়, সারাজীবন বেঁচে থাকে- সেটাই ত বরং অনেক বিস্ময়ের এবং আনন্দের হবে। না হলেও একটা অজুহাত ত অন্তত থাকবে।

No comments:

Post a Comment

https://www.facebook.com/reel/1409311600270154